১
৫৩৫ টাকায় একটি জামা বিক্রি করে শতকরা ৭ ভাগ লাভ হয়। জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা ২০ ভাগ ক্ষতি হবে ?
গণিত
পাটীগণিত
ক
৫০০
খ
৫৫০
গ
৪০০
সঠিক উত্তর
ঘ
৪৫০
ব্যাখ্যা দেখুন
ধরা যাক, জামার ক্রয়মূল্য = ‘ক’ টাকা। ৭% লাভে বিক্রয়মূল্য = ( ১০৭ × ক )/( ১০০ ) টাকা।প্রশ্নমতে, ( ১০৭ × ক )/( ১০০ ) = ৫৩৫ টাকা। বা, ১০৭ × ক = ৫৩৫০০বা, ক = ( ৫৩৫০০ )/( ১০৭ ) অতএব, ক = ৫০০ টাকা। সুতরাং, জামাটির ক্রয়মূল্য ৫০০ টাকা। এখন, ২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ( ৫০০ × ৮০ )/( ১০০ ) = ৪০০ টাকা। সুতরাং, জামাটি ৪০০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হবে।