১
ক, খ এবং গ ৫৬০ টাকা নিয়ে কারবার শুরু করলো। ক , খ এর চেয়ে ৯০ টাকা বেশি দিয়েছে এবং খ, গ এর চেয়ে ১৪০ টাকা কম দিয়েছে। কারবারে ২২৪ টাকা লাভ হলে গ কত টাকা লাভ পাবে ?
গণিত
পাটীগণিত
ক
৮০ টাকা
খ
৪৪ টাকা
গ
১০০ টাকা
সঠিক উত্তর
ঘ
১২০ টাকা
ব্যাখ্যা দেখুন
মনে করি, ‘গ’ দিল = x টাকা ‘খ’ দিল = x - ১৪০ টাকা ‘ক’ দিল = x - ১৪০ + ৯০ = x - ৫০ টাকা প্রশ্নমতে, x + x - ১৪০ + x - ৫০ = ৫৬০ বা, ৩x - ১৯০ = ৫৬০ বা, ৩x = ৫৬০ + ১৯০ বা, ৩x = ৭৫০ বা, x = ২৫০ সুতরাং ‘গ’ দিল = ২৫০ টাকা ‘খ’ দিল = ২৫০ - ১৪০ = ১১০ টাকা ‘ক’ দিল = ২৫০ - ৫০ = ২০০ টাকা তাদের মূলধনের অনুপাত = ক : খ : গ = ২০০ : ১১০ : ২৫০ = ২০ : ১১ : ২৫ অনুপাতের সমষ্টি = ২০ + ১১ + ২৫ = ৫৬ সুতরাং ‘গ’ লাভ পাবে = ২২৪ × (২৫)/(৫৬) = ১০০ টাকা