১
দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ৬ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
গণিত
পাটীগণিত
ক
১৮ এবং ১২ মিনিট
খ
২৪ এবং ১২ মিনিট
সঠিক উত্তর
গ
১৫এবং ১২ মিনিট
ঘ
১০ এবং ১৫ মিনিট
ব্যাখ্যা দেখুন
দুটি নল একত্রে ৮ মিনিটে ভরে, অর্থাৎ মিলিত হার = ১/৮। ৪ মিনিটে একত্রে ভরাট হয় ৪/৮=১/২ অংশ, বাকি ১/২ অংশ দ্বিতীয় নল একাই ৬ মিনিটে ভরায়, তাই দ্বিতীয় নলের হার = (১/২)/৬=১/১২, অর্থাৎ দ্বিতীয় নল একাই ভরাতে সময় নেয় ১২ মিনিট। প্রথম নলের হার = ১/৮-১/১২=১/২৪, অর্থাৎ প্রথম নল একাই ভরাতে সময় নেয় ২৪ মিনিট।