১
নাথ গীতিকা 'ময়নামতির গান' এর রচয়িতার নাম কী?
বাংলা
বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
ক
ভবানী দাস
সঠিক উত্তর
খ
শুকুর মহাম্মদ
গ
নারায়ণ দাস
ঘ
নয়াচাঁদ ঘোষ
ব্যাখ্যা দেখুন
নাথসাহিত্যের গুরুত্বপূর্ণ অংশ নাথ গীতিকা। নাথ গীতিকা 'ময়নামতির গান'-এর রচয়িতার নাম ভবানী দাস। এ কাব্যের ভণিতায় চারবার ভবানী দাসের নাম উল্লেখ আছে। তবে এ কাব্যে মুসলমানি ভাব ও আরবি-ফারসি শব্দের প্রয়োগ দেখে মুসলমান কবির রচনা বলে মত দিয়েছেন ড. মুহম্মদ শহীদুল্লাহ্। মনে করা হয় মুসলমান কবির রচনায় ভবানী দাস নিজের নাম জুড়ে দিয়েছেন। শুকুর মোহাম্মদও নাথ সাহিত্যের কবি।