মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA) -এর সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২৩

এই প্রশ্ন সেটের MCQ

প্রতিটি প্রশ্নের উত্তর ও ব্যাখ্যাসহ — একই ধাঁচে অনুশীলন করুন।

১

'কন্যা'র সমার্থক শব্দ—

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক পল্লব
খ জায়া
গ আত্মজা সঠিক উত্তর
ঘ পরভৃত
ব্যাখ্যা দেখুন

'কন্যা'র সমার্থক শব্দ; আত্মজা, দুহিতা, তনয়া, সুতা, নন্দিনী ইত্যাদি। অন্যদিকে, জায়া- পত্নী, স্ত্রী, ভার্যা; পরভৃত- কোকিল, পিক, কলকণ্ঠ, কাকপুষ্ট; পল্লব- গাছের পাতা, কিশলয়, কচি পাতা।

২

'একাদশে বৃহস্পতি' অর্থ কী?

বাংলা অর্থতত্ত্ব
ক আশার কথা
খ মজা পাওয়া
গ আনন্দের বিষয়
ঘ সৌভাগ্যের বিষয় সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
'একাদশে বৃহস্পতি' বাগধারার অর্থ সৌভাগ্যের বিষয়। কতিপয় গুরুত্বপূর্ণ বাগধারা : ইঁদুর কপালে- মন্দভাগ্য, কপাল ফেরা- সৌভাগ্য লাভ।
ক সাধু ভাষা
খ আঞ্চলিক ভাষা
গ প্রমিত ভাষা সঠিক উত্তর
ঘ উপভাষা
ব্যাখ্যা দেখুন
চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকেই প্রমিত ভাষা বলে। শিক্ষিত বাঙালি সমাজে সর্বজনমান্য মুখের যে ভাষা প্রচলিত তাকে প্রমিত চলিত ভাষা বলা হয়। বিশ শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতিক্রমে সর্বক্ষেত্রে সাধু রীতির জায়গা দখল করে এবং একুশ শতকের সূচনা নাগাদ এই চলিত রীতিরই নতুন নাম হয় 'প্রমিত রীতি'। এটি 'মান রীতি' নামেও পরিচিত।
৪

'মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা' রচয়িতা—

বাংলা বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
ক রাধানিধি গুপ্ত
খ রবীন্দ্রনাথ ঠাকুর
গ কাজী নজরুল ইসলাম
ঘ অতুলপ্রসাদ সেন সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
কবি, গীতিকার ও গায়ক অতুলপ্রসাদ সেনের (১৮৭১–১৯৩৪) 'মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা' গানটি ষাটের দশকে পূর্ববাংলায় বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনে আন্দোলনকারীদের মনে উদ্দীপনার সঞ্চার করেছিল। তিনি বাংলা গানে সর্বপ্রথম ঠুমরি আমদানির পথিকৃৎ। তার গানের সংখ্যা প্রায় দুশো। 'কয়েকটি গান' ও 'গীতগুঞ্জ' (১৯৩১) তার প্রকাশিত গানের সংকলন।
৫

যা চিরস্থায়ী নয়—

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক নশ্বর সঠিক উত্তর
খ ক্ষণিকের
গ ক্ষণস্থায়ী
ঘ অস্থায়ী
ব্যাখ্যা দেখুন
যা চিরস্থায়ী নয়— নশ্বর, বিনাশশীল, অনিত্য।
৬

'একাত্তরের ডায়েরী' কার লেখা?

বাংলা আত্মজীবনী ও স্মৃতিকথা
ক সুফিয়া কামাল সঠিক উত্তর
খ জাহানারা ইমাম
গ সেলিনা হোসেন
ঘ নীলিমা ইব্রাহিম
ব্যাখ্যা দেখুন
বাংলাদেশের প্রথম আধুনিক মহিলা কবি, 'জননী সাহসিকা' সুফিয়া কামাল রচিত 'একাত্তরের ডায়েরী' (১৯৮৯) একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ। ১৯৭১ সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের চিত্র এ দিনলিপিতে ওঠে এসেছে। অন্যদিকে, 'শহীদ জননী' জাহানারা ইমামের 'একাত্তরের দিনগুলি' (১৯৮৬) দিনলিপিতেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে ঢাকা শহরের অবস্থা, গেরিলা তৎপরতা এবং তার সন্তানদের কথা বর্ণিত হয়েছে। নীলিমা ইব্রাহিমের মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ— আমি বীরাঙ্গনা বলছি; সেলিনা হোসেনের কালজয়ী মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস— হাঙ্গর নদী গ্রেনেড (১৯৭৬)।
৭

'বনফুল' কার ছদ্মনাম?

বাংলা সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনাম
ক প্রমথ চৌধুরী
খ বলাইচাঁদ মুখোপাধ্যায় সঠিক উত্তর
গ যতীন্দ্রমোহন বাগচী
ঘ মোহিতলাল মজুমদার
ব্যাখ্যা দেখুন
বাংলা সাহিত্যের প্রথম জীবনী নাটক রচয়িতা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের (১৮৯৯–১৯৭৯) ছদ্মনাম 'বনফুল'। তিনি 'শনিবারের চিঠি'তে ব্যঙ্গকবিতা ও প্যারোডি লিখতেন। অন্যদিকে, বাংলা চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল'। বাংলা সাহিত্যের 'দেহাত্মবাদী কবি' হিসেবে পরিচিত মোহিতলাল মজুমদারের ছদ্মনাম কৃত্তিবাস ওঝা, সত্যসুন্দর দাস। যতীন্দ্রনাথ সেনগুপ্ত বাংলা সাহিত্যের 'দুঃখবাদী কবি' হিসেবে খ্যাত।
৮

কোনটি সঠিক?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক সম + তান্ = সন্তান
খ সম্ + তন্= সন্তান
গ সম্ + তান = সন্তান সঠিক উত্তর
ঘ সন + তান = সন্তান
ব্যাখ্যা দেখুন
'ম'-এর পরে চ থেকে ম পর্যন্ত যে-কোনো ধ্বনি থাকলে পূর্বপদের ম্-স্থানে ঐ বর্গের পঞ্চম ধ্বনি হয়। যেমন : সম্ + তান = সন্তান, সম্ + তাপ = সন্তাপ, সম্ + ধি = সন্ধি, সম্ + জয় = সঞ্জয়, গম্ + তব্য = গন্তব্য ইত্যাদি।
৯

'মেঘশূন্য' কোন সমাস?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক বহুব্রীহি
খ অব্যয়ীভাব
গ তৎপুরুষ সঠিক উত্তর
ঘ কর্মধারয়
ব্যাখ্যা দেখুন
পূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে। যথা : মেঘ দ্বারা শূন্য = মেঘশূন্য, মন দিয়ে গড়া = মনগড়া, এক দ্বারা ঊন = একোন, শ্রম দ্বারা লব্ধ = শ্রমলব্ধ, বিদ্যা দ্বারা হীন = বিদ্যাহীন ইত্যাদি।
১০

কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়?

বাংলা বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
ক ব্যথার দান
খ দোলনচাঁপা
গ শিউলিমালা
ঘ সোনার তরী সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 'ব্যথার দান' (১৯২২) গল্পগ্রন্থটি প্রথম প্রকাশিত গ্রন্থ। 'দোলনচাঁপা' (১৯২৩) তার কাব্যগ্রন্থ এবং 'শিউলিমালা' (১৯৩১) তার আরেকটি গল্পগ্রন্থ। অন্যদিকে, 'সোনার তরী' (১৮৯৪) কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পদ্মাবিধৌত পূর্ববঙ্গের পটভূমিতে লেখা জীবন ও কীর্তির ক্ষণস্থায়ী অস্তিত্বের জিজ্ঞাসামূলক একটি বিখ্যাত কাব্যগ্রন্থ।

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

আরও পরীক্ষা

একই ধরনের অন্যান্য প্রশ্ন সেট — উত্তর ও ব্যাখ্যাসহ।

চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - পরিদর্শক - 2026

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা ২০২৬

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকার সিপাই প্রশ্নপত্র - 2026

১৩টি প্রশ্ন ৩০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর – অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - ২০২৬

৮০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর - সিপাই পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৬

১২টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উচ্চমান সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৬ (২৩ অক্টোবর)

৩৪টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন

এই পরীক্ষা সম্পর্কে সাধারণ প্রশ্ন

এই পরীক্ষায় কতটি প্রশ্ন আছে? ▾

মোট ১০০টি প্রশ্ন এবং সময় ৬০ মিনিট। উত্তর ও ব্যাখ্যাসহ সব প্রশ্নই পৃষ্ঠায় দেখানো হয়।

এটি কী ধরনের পরীক্ষা? ▾

চাকরির প্রশ্ন-আকারে সাজানো। বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরির পরীক্ষার ধাঁচে অনুশীলন করতে পারবেন।

উত্তর কীভাবে যাচাই করব? ▾

প্রতিটি প্রশ্নের নিচে "উত্তর দেখুন" বোতামে ক্লিক করলেই সঠিক উত্তর ও ব্যাখ্যা খুলে যায়। নিজে উত্তর দেওয়ার পর যাচাই করলে বেশি শিখবেন।

Tags: primary psc bcs upazila-officer ntrca