গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লি. (CTCL) এর রিসিপশনিষ্ট নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২৩

এই প্রশ্ন সেটের MCQ

প্রতিটি প্রশ্নের উত্তর ও ব্যাখ্যাসহ — একই ধাঁচে অনুশীলন করুন।

শব্দের আভিধানিক অর্থকে কী বলে?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
লক্ষ্যার্থ
বাচ্যার্থ সঠিক উত্তর
সরলার্থ
শব্দার্থ
ব্যাখ্যা দেখুন

শব্দের আভিধানিক অর্থকে বাচ্যার্থ বলে। একটি শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে, সেটাই শব্দটির বাচ্যার্থ। অভিধানে অর্থ গ্রহণের বেলায় শব্দের বাচ্যার্থকে প্রাধান্য দেওয়া হয়। 'মাথা' শব্দটি শোনার সঙ্গে সঙ্গে শরীরের ঊর্ধ্বাংশের যে ছবি মনে ভেসে ওঠে, তা-ই 'মাথা' শব্দের বাচ্যার্থ। বাচ্যার্থ শব্দের মুখ্য অর্থ, যাকে আক্ষরিক অর্থও বলা হয়ে থাকে। অন্যদিকে, বাচ্যার্থকে উপেক্ষা করে শব্দের আলাদা অর্থ তৈরি করাকেই লক্ষ্যার্থ বলে।

অপদার্থ সঠিক উত্তর
মূর্খ
ধূর্ত
নিষ্ক্রিয় দর্শক
ব্যাখ্যা দেখুন
'কচুবনের কালাচাঁদ' বাগধারাটির অর্থ অপদার্থ। অন্যদিকে, গোবর গণেশ-মূর্খ, সাক্ষী গোপাল- নিষ্ক্রিয় দর্শক।

কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

বাংলা বাংলায় উল্লেখযোগ্য গ্রন্থ ও চরিত্র
সাম্যবাদী
ফণিমনসা
অগ্নি-বীণা সঠিক উত্তর
চিত্তনামা
ব্যাখ্যা দেখুন
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'অগ্নি-বীণা' (১৯২২)। দ্বিতীয় কবিতা হলো 'বিদ্রোহী'। সাপ্তাহিক 'বিজলী' পত্রিকায় ২২ ডিসেম্বর-জানুয়ারি (১৯২২) সংখ্যায় 'বিদ্রোহী' কবিতা প্রকাশিত হলে তার কবিখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে।
নেপালের রাজদরবার থেকে
গোয়ালঘর থেকে সঠিক উত্তর
পাঠশালা থেকে
কান্তজীর মন্দির থেকে
ব্যাখ্যা দেখুন
১৯০৯ সালে অধ্যক্ষ বসন্তরঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের গোয়ালঘর থেকে 'শ্রীকৃষ্ণকীর্তন কাব্য' উদ্ধার করেন। ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রথম প্রকাশিত হয়। অন্যদিকে, ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে 'চৰ্যাপদ' আবিষ্কার করেন।

নিচের কোন বাক্যটি শুদ্ধ?

বাংলা বাক্যতত্ত্ব বা পদক্রম
অনুষ্ঠান চলাকালীন সময় বৃষ্টি শুরু হয়।
আরিফ সবচেয়ে শ্রেষ্ঠতম শিল্পী।
বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ।
তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে। সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
প্রশ্নে শুদ্ধ বাক্যটি হলো— তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে। অন্যদিকে, বাহুল্য দোষে অশুদ্ধ বাক্য 'অনুষ্ঠান চলাকালীন সময় বৃষ্টি শুরু হয়' ও 'আরিফ সবচেয়ে শ্রেষ্ঠতম শিল্পী'-এর শুদ্ধরূপ যথাক্রমে— 'অনুষ্ঠান চলাকালে বৃষ্টি শুরু হয়' ও 'আরিফ শ্রেষ্ঠতম শিল্পী'। প্রত্যয়ঘটিত অশুদ্ধ বাক্য 'বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ'-এর শুদ্ধরূপ— 'বাংলাদেশ সমৃদ্ধ/সমৃদ্ধিশালী দেশ'।

'প্রবেশ করার ইচ্ছা'কে এককথায় কী বলা হয়?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
বিবিক্ষা সঠিক উত্তর
বিবিক্ত
বিবাসন
বিবর্ধন
ব্যাখ্যা দেখুন
প্রবেশ করার ইচ্ছা— বিবিক্ষা। অন্যদিকে, স্বদেশ থেকে বিতাড়ন— বিবাসন/নির্বাসন। বিবিৎসা শব্দের অর্থ নিভৃত/নিঃসঙ্গ।
বিষবৃক্ষ
দুর্গেশনন্দিনী
কপালকুণ্ডলা সঠিক উত্তর
কৃষ্ণকান্তের উইল
ব্যাখ্যা দেখুন
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক সাহিত্য সম্রাট 'কপালকুণ্ডলা' (১৮৬৬) বাংলা সাহিত্যের প্রথম রোমান্সধর্মী উপন্যাস। অরণ্যে কাপালিক পালিতা কপালকুণ্ডলাকে ঘিরে এই উপন্যাস আবর্তিত হয়েছে। এ উপন্যাসের নায়ক নবকুমারের একটি বিখ্যাত উক্তি "তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?" তাছাড়া নবকুমারকে উদ্দেশ্য করে কপালকুণ্ডলার উক্তি "পথিক তুমি পথ হারাইয়াছ" বাংলা ভাষায় সুভাষিত উক্তিরূপে ব্যবহৃত ও চর্চিত।
আগাছা
বনস্পতি সঠিক উত্তর
পরগাছা
বর্ণচোরা
ব্যাখ্যা দেখুন
'যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না' তাকে এককথায় বনস্পতি বলে। নিজের আসল পরিচয় গোপন করে এমন— বর্ণচোরা। যে উদ্ভিদ বা লতা অন্য গাছকে আশ্রয় করে বেঁচে থাকে— পরগাছা।
১০

যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কী?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
কারক
প্রকৃতি সঠিক উত্তর
বিভক্তি
যতি
ব্যাখ্যা দেখুন
যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম প্রকৃতি। অর্থাৎ শব্দ বা পদের মূল অংশকে বলে প্রকৃতি। যেমন— চলা। এখানে √চল্ হলো ধাতু বা প্রকৃতি, আর প্রত্যয় হলো 'আ'। প্রকৃতি দুই প্রকার। যথা : (ক) নাম-প্রকৃতি ও (খ) ক্রিয়া-প্রকৃতি।

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

আরও পরীক্ষা

একই ধরনের অন্যান্য প্রশ্ন সেট — উত্তর ও ব্যাখ্যাসহ।

চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২৫

৫০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৪৯ তম বিশেষ (শিক্ষা) বিসিএস প্রিলিমিনারি টেস্ট - ডিপার্টমেন্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৪৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন উপজেলা / থানা সহকারী শিক্ষা অফিসার

উপজেলা / থানা সহকারী শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৫

১০০টি প্রশ্ন ১০০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৪৮ তম বিসিএস (বিশেষ) প্রিলিমিনারি টেস্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন

এই পরীক্ষা সম্পর্কে সাধারণ প্রশ্ন

এই পরীক্ষায় কতটি প্রশ্ন আছে?

মোট ১০০টি প্রশ্ন এবং সময় ৬০ মিনিট। উত্তর ও ব্যাখ্যাসহ সব প্রশ্নই পৃষ্ঠায় দেখানো হয়।

এটি কী ধরনের পরীক্ষা?

চাকরির প্রশ্ন-আকারে সাজানো। বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরির পরীক্ষার ধাঁচে অনুশীলন করতে পারবেন।

উত্তর কীভাবে যাচাই করব?

প্রতিটি প্রশ্নের নিচে "উত্তর দেখুন" বোতামে ক্লিক করলেই সঠিক উত্তর ও ব্যাখ্যা খুলে যায়। নিজে উত্তর দেওয়ার পর যাচাই করলে বেশি শিখবেন।

primary bcs psc upazila-officer ntrca

ওয়েবসাইট লাগবে?

আমাদের কাছে রয়েছে নিউজপেপার ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, স্কুল ম্যানেজমেন্ট, কোচিং ম্যানেজমেন্ট, ই-কমার্স — আরও সব রকমের। যোগাযোগ করুন, আপনার পছন্দমতো ওয়েবসাইট বানিয়ে নিন।

হোয়াটসঅ্যাপ: 01823231725